Saturday, June 20, 2020

মনের বাহার

এক মনেতে লুকিয়ে আছে অনেক কটা মন
স্তরে স্তরে সাজানো অনেক বর্ণময়
সময়ে অসময়ে তারা উকি ঝুঁকি মারে
সুযোগ পেলেই ছড়িয়ে পরে মনের অঙ্গিনাতে

একটা মন বাস্তবকে গুছিয়ে রাখে
অন্য মন পাখায় ভর করে ভেসে বেড়ায় এদিক ওদিক
আরেকটা মন পরেই আছে ছোট্টবেলার ঘরে
ফেলে আশা সব কথা তে সেই মন আজ বেঁচে থাকে

একটা মন সারাদিন শুধু রং নিয়ে খেলে
কত ছবি আঁকে আর নতুন গল্প বাঁধে
অন্য একটা মন আছে যে লোকের দুঃখে কাঁদে
চারিদিকের বিষন্নতায় ম্লান হয়ে থাকে

বাস্তব যখন তাঁকে না বুঝে দুঃখ দিয়ে যায়
আঘাতে , প্রতিঘাতে জর্জরিত করে 
তখন সে মন আশ্রয় নেয় অন্য মনের ঘরে
এক অনের ঘর ছেড়ে সে অন্য মন সাজায়

সূর্যরশ্মি কুরায় আর ফুলের পাপড়ি গণে
পাখির ডাকে ঘুম ভাঙে তার এমন মন ও আছে 
পক্ষীরাজ আর তেপান্তরের মাঠ
সেই মনেতে নিত্যদিন ই এদের আনাগোনা থাক




No comments:

Post a Comment