কাল ছিল পইলা বৈশাখ। আমাদের নব বর্ষ। এদিকে আমার ৬ বছরের ছেলের ১ সপ্তাহ ব্যাপী স্কুল ব্রেক বসন্ত উপলক্ষ্যে। অন্যান্যবারের মতন এবার লকডাউন এর জন্যে কোথাও ঘুরতে যাওয়া হবে না। কিন্তু স্কুলের শিক্ষক এর কড়া নির্দেশ। এক এক দিন , ভিন্ন জারগার ভিন্ন পোশাক পড়ে আর আবহাওয়া ঘরের ভেতর ই তৈরি করে ছবি তুলে , ক্লােস ( virtual through internet) দ্যাখাতে হবে।
আমি ভাবলাম নব বর্ষ উপলক্ষ্যে যেহেতু ঘিরে বাঙালি খাবার আর মিষ্টি তৈরি হোয়েছে তাহলে নাহয় আজ পারিন এর বাংলা ভ্রমণ এর দিন হক। তাই স্নান এর পরে ওকে এক খানা বাঙালি পোষাক ফতুয়া ( ছোট হাতার পাঞ্জাবি)আর ট্রাউজার বের করে দিলাম। ও জিজ্ঞেস করলো " এটাকে কি বলে"? আমি বেশ গর্ব সহকারে বললাম 'ফতুয়া'। পরিন ( বেশ মনোযোগ সহকারে গম্ভীর মুখে) ' ফট হুয়া'। আমি (ভুরু কুচকে এই ভেবে যে ও হয়ত আগের বার শোনে নি) আবার বললাম ' ফতু - আ'। সে আবার ' ফোত- আ। চারিদিকে যখন সে শুনে অভ্যস্ত 'pho- hoa', 'kung- phao' এর মতন শব্দ তখন তার জন্যে হয় তো এটাই স্বাভাবিক। তারপর বেশ কয়েকবার চেষ্টা করে ফতুয়া শব্দ টা শেষমেশ শিখেই ফেললো।

এভাবেই আমাদের এ বছরের বাংলার শিক্ষার হালখাতার শুভ সূচনা হোলো। শুভ নববর্ষ।
P.S: শব্দ চয়ণ বা উচ্চারন এ ভুল হলে ত্রুটি মার্জনা করিবেন
Kindly ignore any spelling or grammatical mistake as I am writing in Bengali after a long time.

No comments:
Post a Comment